জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মহসিন উদ্দিন, কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, স্বাস্থ্য কর্মকর্তা কৃপেষ চন্দ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সদরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ এবং মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওয়াহাব।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এসব দমনে পুলিশের তৎপরতা জোরদারের আহ্বান জানান।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল জানানা, সাম্প্রতিক অকাল বন্যার কারণে হাওরাঞ্চলে গরু চুরির ঘটনা বাড়ার শঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।
সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুতফুর রহমান চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘোষণার কথা উল্লেখ করে তিনি আগামী বোরো মৌসুম পর্যন্ত বিশেষ সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।
জগন্নাথপুর, আইনশৃঙ্খলা সভা, মাদকবিরোধী অভিযান, সুনামগঞ্জ, উপজেলা প্রশাসন