০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ১২:০১ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনার জেরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাহিদ খানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


এতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত জাহিদ খানের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, জাফলং, উপদেষ্টা, গাড়িবহরে বাঁধা, যুবদল, বহিষ্কার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ