জগন্নাথপুর পৌরসভায় কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের জন্য টিচিং অ্যাসিস্ট্যান্ট (টিএ) নিয়োগের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। একই সঙ্গে নতুন শিক্ষকদের জন্য প্রায় ছয় মাসের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলামবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কর্মশালাটি আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, ‘আপনাদের যার যেখানে দক্ষতা আছে, সে অনুযায়ী শিক্ষার্থীদের পড়াবেন। পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি অনুপ্রাণিত করবেন। বিশ্ববিদ্যালয়কে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন।’
শিক্ষকদের জন্য টিচিং অ্যাসিস্ট্যান্ট দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টিএ দিতে চাই। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে, যাতে তারা শিক্ষক ও বাবা-মায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে শেখে।’
আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রসঙ্গে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আইকিউএসি একটি কার্যকর ও যুগোপযোগী গাইডলাইন প্রণয়নের চেষ্টা করছে।
নবনিযুক্ত শিক্ষকদের দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদানকারীদের জন্য প্রায় ছয় মাসব্যাপী একটি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষ পরিচালনার কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকেরা কর্মশালায় অংশ নেন।
সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়