০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ওসমানীনগরে যুবদল নেতা আহবাব বহিষ্কার

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৯:৪০ অপরাহ্ন


দলীয় শৃংখলা ভঙ্গ এবং দস্যুতার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্য ও ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৪জুন) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক বার্তায় আহবাবুল হোসেন আহবাবের বহিষ্কারাদেশ গণমাধ্যমে জানানো হয়। 

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন তাঁর বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন 

বার্তায় উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃংখলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ওসমানীনগর যুবদল, আহবাবুল হোসেন বহিষ্কার, সিলেট জেলা যুবদল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ