১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসআইইউতে ‘ইফেক্টিভ টিচিং-লার্নিং’ শীর্ষক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৩:২৫ অপরাহ্ন



সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ‘ইফেক্টিভ টিচিং-লার্নিং অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। বক্তব্যে তিনি বলেন, 'শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালার কোনো বিকল্প নেই। দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পাঠদানের কলা-কৌশল আয়ত্ত করতে হবে।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সব সময় নতুন জ্ঞানের অনুসন্ধানে থাকতে হবে। সৃজনশীলতা, ইতিবাচক মনোভাব, ক্ষমা ও ভুল স্বীকারের মানসিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ—এই গুণগুলো শিক্ষকদের মধ্যে থাকতে হবে, তবেই শিক্ষকতা হবে ফলপ্রসূ।'

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় অনুষদের ডিন সহযোগী অধ্যাপক নঈমা মাসউদ নীলা। সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নিত্যানন্দ চন্দ্র বর্মণ।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা অংশ নেন।



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এসআইইউ কর্মশালা, টিচিং লার্নিং ট্রেনিং,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ