১৫ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন


নিজের পছন্দের দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক কিশোর। সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পশ্চিমভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম হামিদ আহমদ (১৫)। তিনি ওই এলাকার আক্তার মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আজ দুপুরে বাড়ির পাশের একটি গাছে পর্তুগালের পতাকা টানাতে ওঠে হামিদ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

মনির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা হামিদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। 


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, বিশ্বকাপ ফুটবল, পতাকা, পর্তুগাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ