নদী-পাহাড়-চা বাগানের মায়াজালে ‘লোভাছড়া’, পর্যটনের অপার সম্ভাবনা
যাপিতজীবন
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে টানা ৮০ দিন বন্ধ থাকার পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল।
সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিচালক আনোয়ারুল ইসলামসহ চিকিৎসকরা পুনরায় কর্মস্থলে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
এর আগে, গত ২৭ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় এক চা শ্রমিকের শিশু সন্তানের মৃত্যুকে কেন্দ্র করে শমশেরনগর চা বাগানের এই হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি দলের ওই হামলার পর থেকেই হাসপাতালটিতে টানা ৮০ দিন চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ ছিল।
‘চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে’—এই স্লোগানকে সামনে রেখে হাসপাতালের চিকিৎসা সেবা পুনরায় চালুর দাবিতে টানা দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছিলেন ডানকান ব্রাদার্সের মালিকানাধীন বাগানের চা শ্রমিকরা।
শ্রমিকদের এই দাবির মুখে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ধারাবাহিক আলোচনা পরিচালনা করেন।
দীর্ঘ আলোচনার পর সোমবার শমশেরনগরের এই হাসপাতালে আবারও চা শ্রমিকদের চিকিৎসা সেবা চালু হলো। এর ফলে দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকা ডানকান ব্রাদার্সের চা শ্রমিক ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক অসহায় মানুষের চিকিৎসার ভরসা ছিল ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। একটি ঘটনাকে কেন্দ্র করে টানা ৮০ দিন এ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আবার এ হাসপাতালে চিকিৎসা সেবা চালু হলো।’
কমলগঞ্জ, ক্যামেলিয়া হাসপাতাল, চা শ্রমিক, শমশেরনগর, মৌলভীবাজার