১৫ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘন্টায় সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রবল বিজলি চমকানো ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

 

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

 

গতকাল ১৪ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সকাল ৬টা পর্যন্ত ২৬ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায়, অর্থাৎ ১৫ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৪ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

এদিকে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রবৃষ্টি, দমকা হাওয়া, ভারী বর্ষণ, সিলেট বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ