সিলেটে মাদকসহ কারবারি আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ভরতপুর (ভরত ছিক্কা) গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে মো. আব্দুন নুর (৩৫), মৃত আব্দুস সালামের ছেলে সাহাদ মিয়া (৩৬) এবং মৃত আনোয়ার হোসেনের ছেলে সৈয়দ মো. আব্দুল কাইয়ুম ওরফে মঘাই (৩১)
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের জগন্নাথপুর থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে সুনামগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর, সুনামগঞ্জ পুলিশ, আসামি গ্রেপ্তার, বিশেষ অভিযান, আদালতে প্রেরণ