হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে সানজিদ অ্যান্ড সামাইরা পরিবহনের একটি বিরতিহীন মিনিবাস রাতের শেষ ট্রিপের যাত্রী নিয়ে সুনামগঞ্জের মল্লিকপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে জানিগাঁও এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণে বাসটির ব্রেক কাজ করছিল না। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। পরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন।
উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ১৫ জনকে আহত অবস্থায় বের করে আনেন। একই সময় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে রাত আটটার শেষ ট্রিপের যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জের দিকে আসছিল। রাত সাড়ে নয়টার দিকে জানিগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার কারণ ও বাসটির চালক-সহকারীর বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে বলে জানান তিনি।
সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস দুর্ঘটনা, জানিগাঁওয়ে মিনিবাস খাদে, সুনামগঞ্জে বাস দুর্ঘটনার খবর, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনা, সুনামগঞ্জে নারী নিহত