২৫ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হামের লক্ষ্মণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন


সিলেটে হামের লক্ষ্মণ নিয়ে চিকিৎসাধীন ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০ জন।


সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ২৫ আগস্টের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত শিশুটির বয়স ১০ মাস। সে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন।


জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেট জেলায় ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই হিসাবের মধ্যে রুবেলা রোগীও রয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ২৯৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন ভর্তি আছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।


জেলার হিসাবে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৫২ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজন।


সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম এই দুই ধরনের রোগীর হিসাব মিলিয়ে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ১৪৫ জনের মৃত্যু হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম রোগীর মৃত্যু, ১০ মাসের শিশুর মৃত্যু, সিলেট হাম পরিস্থিতি, হাম রোগী শনাক্ত, সিলেট স্বাস্থ্য অধিদপ্তর, সন্দেহজনক হাম রোগী, ওসমানী হাসপাতালে হাম, হাম রোগে মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ