মিসবাহ উদ্দিন সিরাজ আটকের গুঞ্জন, যা বলছে পুলিশ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষার্থী নাঈম মিয়া (১৭) হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৩ ও ২৪ আগস্ট সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইটনা থানার মুদিরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. গোলাপ মিয়া (৫৫) ও তার ছেলে রুকেল মিয়া (২৫)। মামলায় গোলাপ মিয়া এজাহারভুক্ত ১ নম্বর এবং রুকেল ৩ নম্বর আসামি।
র্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট ও র্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ যৌথভাবে অভিযান দুটি পরিচালনা করে।
র্যাব জানিয়েছে, নিহত নাঈম জয়শিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার কয়েক দিন আগে মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে একই এলাকার মো. আকাশ মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এর জের ধরে গত ৬ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে নাঈম মুদিরগাঁও এলাকার কামাল মেম্বারের ফার্মেসির সামনে গেলে তার ওপর হামলা চালানো হয়। গোলাপ মিয়ার নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে নাঈমের ওপর হামলা করে। হামলায় নাঈম গুরুতর আহত হয়। তার চিৎকার শুনে চাচাতো ভাই আহাদুল হাসান এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নাঈমের ভাই বাদী হয়ে ইটনা থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, নাঈমের মৃত্যুর পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যান। তাদের গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্তের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে। এর মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরের শাহপরাণ থানার পীরেরচক-কুশিরগুল-খাদিমনগর এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে রুকেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে ২৪ আগস্ট রাত ১২টা ৪০ মিনিটে জালালাবাদ ক্যান্টনমেন্টের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি গোলাপ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ইটনা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, ইটনায় শিক্ষার্থী নাঈম হত্যা, কিশোরগঞ্জের নাঈম হত্যা মামলা, সিলেটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, শাহপরাণে আসামি গ্রেপ্তার