২৪ আগস্ট ২০২৬

রাজনীতি / সরকার

সিউকের আনুষ্ঠানিক যাত্রায় মঙ্গলবার সিলেটে আসছেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেটে আসছেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। এদিন দুপুর সাড়ে ১২টায় নগরীর হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হবে। 


পরে বেলা ১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। 


তিনি জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী ও বৈদেশিক কল্যান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।  


এর আগে রোববার (২৩ আগস্ট) হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।


তিনি বলেন, সিলেটকে পরিকল্পিত, সমন্বিত, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হচ্ছে। নগরীসহ আশপাশের প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকা সিউকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।


সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সিউকের। এর মাধ্যমে সিলেটের নগর উন্নয়ন, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নকে আরও পরিকল্পিত ও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিউক, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উদ্বোধন, পর্যটন নগরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ