২৫ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সামনে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন


সিলেটের জালালাবাদে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক গ্রাম্য চিকিৎসক ও দুটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে এখতিয়ারবহির্ভূতভাবে প্রেসক্রিপশনে ওষুধ লেখার দায়ে এক গ্রাম্য চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার শর্তে ৩০০ টাকার বন্ডে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।


এ ছাড়া দুটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে তিনটি মামলায় ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


সিলেট জেলা প্রশাসন জানায়, অভিযানটি ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালনা করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জরিমানা, মোবাইল কোর্ট, গ্রাম্য চিকিৎসক, ফার্মেসি, ঔষধ আইন, ভোক্তা অধিকার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ