নির্মাণকাজ শেষ তবুও জনবল সংকটে তালাবদ্ধ জগন্নাথপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এতে রসায়ন বিভাগের শত বছরের গৌরবময় পথচলা, ঐতিহ্য ও অর্জনের নানা দিক তুলে ধরা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোমেন এবং এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আহমদ।
এ সময় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালিকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের পথচলায় এমসি কলেজের রসায়ন বিভাগ শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও বিভাগের এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
র্যালি শেষে রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে কেমিস্ট্রি ক্লাব আয়োজিত ‘কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট ২০২৬’-এর বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমসি কলেজ, রসায়ন বিভাগ, শতবর্ষ, র্যালি, কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কেমিস্ট্রি স্পোর্টস ফেস্ট