নির্মাণকাজ শেষ তবুও জনবল সংকটে তালাবদ্ধ জগন্নাথপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। স্বাভাবিক ভাবে আমার এ বক্তব্য অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। যুক্তরাজ্যের মতো দেশে স্কুল পড়ুয়া ১৬ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আমরা মোবাইল ফোন নিষিদ্ধের কথা বলছি না, তারপরও নিয়ন্ত্রণের কথা বলতে চাই।’ অভিভাকদের প্রতি অনুরোধ জানিয় তিনি বলেন, আপনাদের সন্তানদের অন্তত রাত ৮-৯টার পর মোবাইল ফোন ব্যবহার করতে দিবেন না।
তিনি সোমবার (১৭ আগস্ট) সকালে সরকারি এমসি একাডেমি হলরুমে গোলাপগঞ্জ মডেল থানা আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদকের বিষয় উল্লেখ করে এমরান চৌধুরী বলেন, ছেলেরা সবচেয়ে বেশি মাদকের দিকে ঝুঁকে পড়ে। মাদক ব্যবহার করে সমাজে কেউ বড় হতে পারে না। এটা বুঝতে হবে, মাদক ব্যবহার করলে সমাজে ঘৃণিত ব্যক্তি হবেন, সমাজে কেউ পছন্দ করবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো.জিললুর রহমান বলেন, সাইবার অপরাধ ও মাদক দুটিই আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং অনলাইন অপরাধ থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।
সভায় সরকারি এমসি একাডেমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভানুজ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছবেদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, লেখক ও প্রবাসী সাংবাদিক, আনোয়ার শাহজাহান প্রমুখ।
শিক্ষার্থী, মোবাইল ফোন, ব্যবহার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা সভা, মাদক, সাইবার অপরাধ