১৮ আগস্ট ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের শঙ্কা সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ আগস্ট, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইনের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  


পূর্বাভাসে জানানো হয়, সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এ সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


সিলেটে সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৯৫ শতাংশে দাঁড়ায়।


গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টার হিসাবে বৃষ্টিপাতের পরিমাণ ৫১ দশমিক ৬ মিলিমিটার।


সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মো. সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এ অবস্থায় তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ থাকার আহ্বান জানান। 


এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, সিলেট আবহাওয়া অফিস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ