সিলেটে ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
সিলেটে ভারতীয় প্রসাধনীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্পতিতে এ তথ্য জানানো হয়চ।
এর আগে, গতকাল শুক্রবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়ায় মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ছাদে বিভিন্ন কার্টুনে রাখা ভারতীয় প্রসাধনীসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দকৃত পণ্য ও প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার ৬৬০ টাকা।
এ ঘটনায় পুলিশ বাসটির সুপারভাইজার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকার মো. আলী হোসেন (৪৯) এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার বড়গাঁও এলাকার মো. সুজন আলীকে (২০) গ্রেপ্তার করে।
অতিরিক্ত উপকমিশনার মো মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ৭ আগস্ট মামলা করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ভারতীয় প্রসাধনী, পণ্য জব্দ, পুলিশ, সুপারভাইজার, গ্রেপ্তার, মামলা