০৯ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট (সোমবার) প্রকাশ করা হবে।


এর আগে গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এ বছর সিলেট বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী এবং ৩৫ হাজার ৫৩০ জন ছাত্র। 


প্রসঙ্গত, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি ফলাফল, পরীক্ষার ফল, শিক্ষা মন্ত্রণালয়, সিলেট বোর্ড, শিক্ষার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ