০৮ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে কালের কন্ঠের সাংবাদিক কবিরের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


সিলেটের কোম্পানীগঞ্জে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। কবির আহমদের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ বিকেলে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরে ফেরার পথে ভোলাগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত সাংবাদিক কবির সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।



পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কবির আহমদের সহকর্মীদের বরাতে জানা যায়, কয়েকজন সহকর্মীসহ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যান কবির আহমদ। সেখান থেকে ফেরার পথে তাদের মাইক্রোবাসের সাথে কয়েকবার ধাক্কা দেয়ার উপক্রম করে একটি প্রাইভেট কার। এ সময় একটি সিএনজি অটোরিকশাকেও হাল্কা ধাক্কা দিয়ে তীব্র গতিতে এগিয়ে যায় কারটি।



এ সময় মাইক্রোবাসটি এগিয়ে গিয়ে কারের পাশে গিয়ে তাদেরকে মহাসড়কে এরকম অস্বাভাবিক গতিতে গাড়ি না চালানোর জন্য বলেন মাইক্রোবাসের চালক। তখন কারটি সামনে এগিয়ে গিয়ে রাস্তার উপরে থেমে গিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে।



কবিরের সহযাত্রীরা জানান, কার থেকে নেমে কয়েকজন যুবক প্রথমে মাইক্রোবাসের চালককের মারধর করেন। এ সময় বাঁধা দিতে এগিয়ে যান কবির। তখন তার উপরেও হামলার চানান যুবকেরা। এছাড়াও যুবকদের পরিচিত স্থানীয়দের অনেকেই এগিয়ে এসে হামলা চালান। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।



কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, ‘টহল পুলিশ রাস্তার উপর জটলা দেখে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে। তখন পরিস্থিতি স্বাভাবিক করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু স্থানীয় মানুষদের এত জটলার কারণে হামলাকারীদের আটক করা যায়নি।’



তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গিয়েছি, তার পরিবারের সাথে কথা বলেছি। এছাড়াও হামলাকারীদের গাড়ি ও পরিচয়ও সনাক্ত করা হয়েছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সাংবাদিক কবির আহমদ, হামলা, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, সাদাপাথর, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ