বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার বৃত্তি পেল ১৯৩ শিক্ষার্থী
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৬তম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০৫ জন প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ ১৯৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
তিনি বলেন, ‘মেধাবী ও নীতিবান নাগরিক গঠনে সামাজিক ও ছাত্র সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ নৈতিকতার চর্চা করতে হবে, যাতে তারা ভবিষ্যৎ সমাজ ও দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহা. লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য ও মিসবাহুল বানাত ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, প্রতিষ্ঠাতা সদস্য ও আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক এবং সংস্থার সাবেক দায়িত্বশীল ও মিয়ার বাজার ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে সংস্থার দায়িত্বশীল শেখ নাদিম মোস্তফা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দ মিসবাউল হক।
এ ছাড়া বক্তব্য দেন সংস্থার সাবেক সভাপতি ও ভুরকী হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সাবেক সভাপতি ও দশপাইকা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সাবেক সভাপতি জামাল আহমদ, সাবেক সভাপতি ও সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলতাফুর রহমান, সাবেক সভাপতি মো. আজিজুর রহমান এবং বর্তমান সহসভাপতি মো. সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকুনি, সংগঠক মো. ফয়জুল ইসলাম, সংস্থার সাবেক দায়িত্বশীল ও শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান, সাবেক সভাপতি ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ এবং সাবেক দায়িত্বশীল ব্যাংকার মো. আব্দুস শহীদ।
বর্তমান কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম, মো. সাব্বির হোসেন, মো. ইমাদুর রহমান, নাজিম উদ্দিন, শাকিল, আউয়াল পারভেজ, মিনহাজ, জাবের, রবিউল, ফাহিম, আজিম খান, নাঈম মিয়া ও আ. আল মাহবুব। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ, ইসলামী ছাত্র সংস্থা, বৃত্তি প্রদান, শিক্ষার্থী, প্রতিষ্ঠাবার্ষিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়