০৭ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন


৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে শান্তিগঞ্জে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 


বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। 


উপজেলা নির্বাহি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং শান্তিগঞ্জ থানার ওসি ওলিউল্লাহ। 


সভায় আরো বক্তব্য দেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুর রশিদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, দ্য হাঙ্গার প্রজেক্টের পিস এম্বাসেডর জিয়াউর রহমান, জমিয়ত নেতা খলিলুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, সদস্য মানসুর আহমদ, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল প্রমূখ। 


জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে সভায় বক্তারা বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে গুম, খুন, হত্যা চালিয়ে গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তার বিরুদ্ধে দেশের তরুণ শিক্ষার্থীদের ডাকে দেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছিল। ফলে খুনি হাসিনা গণহত্যা চালিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। এর মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছিল।


বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, সাম্য ও মানবিক বাংলাদেশে রুপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


সভার প্রারম্ভে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।  


শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, গণঅভ্যুত্থান, গণতন্ত্র, শান্তিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ