২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে নেতারা
দৈনন্দিন
প্রকাশঃ ২০ জুলাই, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুইদিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে বর্ষার পানিতে ডুবে থাকা একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আলী হোসেন (২২)। তিনি মহাদেবপুর গ্রামের বাসিন্দা।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্ট দেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৭টার দিকে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েক দিন পানিতে থাকায় মরদেহ কিছুটা ফুলে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা আব্দুল আহাদ বলেন, আলী হোসেন একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
এএসআই দেলোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হবিগঞ্জ, মাধবপুর, আলী হোসেন, নিখোঁজ যুবক, মরদেহ উদ্ধার, মহাদেবপুর, কাশিমনগর পুলিশ ফাঁড়ি, মাধবপুর থানা