এমপির উদ্যোগে শহীদ মিনার পেল শাল্লার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৮:০০ অপরাহ্ন
সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসের বেপরোয়া গতিতে চলাচলের কারণে ঝুঁকিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিনে বিশ্ববিদ্যালয়ের দুটি বাস পৃথক দুর্ঘটনার কবলে পড়ার পর পরিবহন ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীবাহী একটি বাস সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের অফিস স্টাফ ফাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাসে থাকা কয়েকজন শিক্ষার্থীও আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একই দিনে টিলাগড় এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয়ের আরেকটি বাস। সেখানে পোলার আইসক্রিমবাহী একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্নক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়।
এদিকে একদিনে পরপর দুটি দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের পরিবহন সংকট ও প্রশাসনের অব্যবস্থাপনাই এ পরিস্থিতির জন্য দায়ী।
শিক্ষার্থীদের অভিযোগ, মাসের পর মাস ধরে তারা পরিবহন সংকটের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে আসছেন। তবে প্রতিবারই ‘দেখছছি’, ‘ব্যবস্থা নিচ্ছি’ কিংবা ‘শিগগিরই সমাধান হবে’ এ ধরনের আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাছাড়া, পর্যাপ্ত বাসের অভাবে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে অতিরিক্ত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে বলেও অভিযোগ তাদের।
এ বিষয়ে সিলেটের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় সিলেট ভয়েসকে বলেন, ‘যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের গাড়ি, তাই কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে কী ব্যবস্থা নেয়, সেটা দেখা হবে। রাস্তায় সড়ক পরিবহনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত দুটি বাসের একটি বাস হয়তো অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। ঘটনার পর আহত স্টাফ ফাহিমকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের আঘাত গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সকলেই সুস্থ আছে।
তিনি বলেন, দুর্ঘটনার ঘটনায় প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় এক বাসচালককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লিডিং ইউনিভার্সিটি, বাস দুর্ঘটনা, সিলেট, পরিবহন সংকট, ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীদের দাবি