২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ফের ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জুন, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন


সিলেটে আজও বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বেশ কিছু জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও দমকা হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২ জুন) সন্ধ‍্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক বার্তায় এসব তথ‍্য জানানো হয়।

পূর্বাভাসে বরা হয়, সোমবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ, যা বিকেল ৬টায় কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (১ জুন সকাল ৬টা থেকে ২ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেটে আজকের বৃষ্টি, সিলেট বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ