৩০ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে জেলার এক-দুই স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৭১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৬টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া পূর্বাভাস, সিলেট খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ