সিলেট অঞ্চলে তীব্র বিদ্যুৎ ঘাটতি, কোথাও লোডশেডিং ৪৫ শতাংশ
দৈনন্দিন
প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক এবং জাফলংগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসচালক মো. খোকনের (৩০) এর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একইসঙ্গে এ ঘটনায় মো. তৌসিফ ও ইশান রায় আরও দুইজন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
গুরুতর আহত খোকন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মো. হানিফের ছেলে। এবং অপর দুজনও হবিগঞ্জের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত খোকনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তামাবিল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটিকে জব্দ করেছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে মাইক্রোবাসচালকের হাত বিচ্ছিন্ন হয়ে তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
সড়ক দুর্ঘটনা,জৈন্তাপুর, ট্রাক-মাইক্রোবাসন, সড়ক দুর্ঘটায় নিহত