সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে, এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ের মধ্যে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, গত ২৪ ঘণ্টায় (১৯ এপ্রিল সকাল ৬টা থেকে ২০ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত হয়েছে ২০.৪ মিলিমিটার। এছাড়া আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪.০ মিলিমিটার।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
সিলেট, শিলাবৃষ্টি, তাপমাত্রা