০৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি, বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

ছবিঃ ফাইল

সিলেটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এ সময়ে বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

 

রোববার (৫ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে ৬২ শতাংশে নেমে আসে।


গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ ৪ জুলাই সকাল ৬টা থেকে ৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।


আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৬ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট তাপমাত্রা, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেট আবহাওয়া অফিস, Sylhet Weather

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ