জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
দৈনন্দিন
প্রকাশঃ ৫ জুলাই, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন
প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি।
প্রধান অতিথি বলেন, প্রবাসী কল্যাণ ডেস্ক এর মূল লক্ষ্য হলো প্রবাসীদের কল্যাণ। এটার মাধ্যমে নবদিগন্তের সূচনা হলো। বাংলাদেশের জনগণ প্রবাসীদের কাছে চিরঋণী। তাদের রেমিট্যান্সে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড চলে। সুতরাং, প্রবাসীরা যাতে আরও বেশি করে বিনিয়োগ করেন, দেশে আসেন, দেশের মানুষকে বেশি করে বুঝেন, বাংলাদেশ এবং প্রবাসের মধ্যে যে সম্পর্ক সেটাকে তারা আরও এগিয়ে নিয়ে যাক, এটা আমরা কামনা করি।
এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকা। আগামীতে বিয়ানীবাজারেও প্রবাসী কল্যাণ ডেস্ক চালু হবে। যার ফলে প্রবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে সবকিছু নিরাপদ, কারণ তিনি প্রবাসে ছিলেন। প্রবাসের মানুষের উপর উনার অনেক আস্থা-বিশ্বাস এবং তিনি অনেক কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) ড.চৌধুরী মোঃ যাবের সাদেক।
পুলিশ সুপার বলেন, প্রবাসীরা সব সময় বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন। তাদের সমস্যা সমাধানে আমরা সক্রিয় রয়েছি। এমপি মহোদয় প্রতিনিয়ত প্রবাসীদের সমস্যা গুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখার জন্য আমাদের অনুরোধ করেন সে জন্য গোলাপগঞ্জ থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে। এখানে একটি নির্দিষ্ট নাম্বার (০১৩২০-১১৭৮৯৬) থাকবে, এই নাম্বারে ওয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে প্রবাসীরা তাদের অভিযোগ আমাদের জানাতে পারবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই ডেস্কে একজন অফিসার ২৪ ঘন্টা নিয়োজিত থাকবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি উস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রবাসী। এই উদ্যোগের ফলে তারা তাদের সমস্যার কথা সহজে থানা পুলিশকে অবগত করতে পারবেন বলে জানান।
গোলাপগঞ্জ, দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক, প্রবাসী