সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ জুন, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা, রক্তি, নলজুর নদীসহ সব নদ-নদীর পানি বাড়ছে। এতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট, নদ-নদী ও বিভিন্ন নিচু এলাকা।
সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নলজুর নদীর পানি শনিবার সকাল ৯টায় ছিল ৬৫৬ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার নিচে দিয়ে এ নদীর পানি প্রবাহিত হচ্ছে। তাছাড়া টানা বৃষ্টিতে নদ-নদীর পানি ক্রমাগত বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হওয়ায় বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সবুজ চন্দ সীল জানান, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বাড়ছে। তবে এখনো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, জেলায় হাওরগুলোর পানিধারণ ক্ষমতা থাকায় আগামী ২-৩ দিনে পানি বাড়লেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলে আশা করা যাচ্ছে।
জগন্নাথপুর, জনদুর্ভোগ, পানি, পাউবো, পানি উন্নয়ন বোর্ড, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল