সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গেল ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ৪৩.৬ মিলিমিটার
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় পাঠানো এক বার্তায় এমন তথ্য জানায় সিলেট আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতও হতে পারে। বজ্রপাতের সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। গতকাল বুধবার সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আর্দ্রতার মাত্রাও বেশ উঁচুতে ছিল বৃহস্পতিবার। সকাল ৯টায় আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৬ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (২৮ মে সকাল ৬টা থেকে ২৯ মে সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর দুপুর ৬টা পর্যন্ত আরও ২৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টিপাত, আবহাওয়ার পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া