নারীরা উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক
রাজনীতি
প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন
প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।
শনিবার (১৬ মে) দুপুরে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের দেশে জমি কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন।
তিনি জানান, প্রকল্পগুলোতে প্রবাসীদের নিরাপত্তা, বাজার, বিভিন্ন নাগরিক সুবিধা ও সরকারি সুরক্ষা নিশ্চিত করা হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, “স্টার্ট ফ্রম সিলেট, সিলেট থেকেই এই উদ্যোগ শুরু হতে পারে। কারণ প্রবাসীদের সঙ্গে সিলেটের সম্পর্ক সবচেয়ে বেশি।”
তিনি বলেন, দেশে বিনিয়োগ করতে এসে প্রবাসীরা বিভিন্ন দপ্তরে ঘুরে হয়রানির শিকার হন। লাইসেন্স ও অনুমোদন নিতে গিয়ে দীর্ঘসূত্রতায় অনেকে হতাশ হয়ে ফিরে যান। এসব সমস্যা কমাতে সরকার একটি বিশেষ সেল গঠন করেছে।
মন্ত্রী বলেন, সরকার আপনাদের পক্ষ হয়ে কাজ করবে। যাতে প্রবাসীদের বিনিয়োগ শতভাগ নিরাপদ থাকে এবং সময় নষ্ট না হয়।
তিনি আরও বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। “আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগও করবে, পারিবারিক বন্ধনও শক্ত হবে।
আরিফুল হক চৌধুরী, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সিলেট, সভা