২৩ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে

যুক্তরাজ্যে মা-মায়ের মর্মান্তিক মৃত্যু: মির্জা ফখরুল ইসলামের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুলাই, ২০২৬ ৯:১২ অপরাহ্ন


যুক্তরাজ্যের কলচেস্টার সিটির পার্শ্ববর্তী ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পানিতে ডুবে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নিহতরা হলেন—যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজিবের মেয়ে শ্যালি রহমান ও নাতনি সামিয়া রহমান। তারা দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মকন মিয়ার পরিবারের সদস্য। নিহত নারী যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডা. শেখ মনসুর আহমদের স্ত্রী ছিলেন।

 

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের হৃদয়বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনদের প্রতি শোক জানানোর ভাষা আমার জানা নেই। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকার্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করেন। 

 

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি, যুক্তরাজ্য, ওয়েস্ট মার্সি, শোকবার্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ