২২ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ নানা দাবিতে সিলেটে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন


মার্কিন বাণিজ্য চুক্তি ও বিদেশি কোম্পানিকে দেওয়া সমুদ্রবন্দরের ইজারা বাতিলের দাবিসহ রাষ্ট্রায়ত্ত ৪৪টি কলকারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর বন্ধ এবং সীমান্তে হত্যা পুশব্যাক বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার (২২ জুলাই) দুপুর  সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনে দলটির সিলেট জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি সিলেট জেলার সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সিপিবি নেতা দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক রতন দেব প্রমুখ।

সমাবেশে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি এদেশের মানুষের সার্বভৌমত্বের ওপর এক চরম আঘাত। মার্কিন তাবেদাররা দেশকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। 

বক্তারা এ সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সিলেটে রাষ্ট্রীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ