২২ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভ: ‘সরকারের পদক্ষেপে পুলিশ সদস্যরাও সন্তুষ্ট নয়’

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপে পুলিশ সদস্যদের অনেকেই সন্তুষ্ট নন। এমনকি বিক্ষোভের সময় তাঁকে আটক করা কয়েকজন পুলিশ সদস্য কানে কানে সরকার পরিবর্তনের কথাও বলেছেন বলে দাবি করেন তিনি।

 

শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে বিরোধী নেতাদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, ‘যা করা হচ্ছে, তাতে পুলিশও খুশি নয়। তারাও নিজেদের সন্তানদের কথা ভাবতে পারছে।’

 

তিনি আরও দাবি করেন, ‘এটা সত্য যে পুলিশ আমাকে টেনে নিয়ে গেছে। কিন্তু একই সময় তারা আমার কানে ফিসফিস করে বলছিল—এই সরকারকে সরিয়ে দিন।’

 

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তিনি।

 

তবে রাহুল গান্ধীর এ বক্তব্যের বিষয়ে ভারতীয় পুলিশ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: দ্য হিন্দু


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

রাহুল গান্ধী, শিক্ষার্থী আন্দোলন, ভারত, পুলিশ, ধর্মেন্দ্র প্রধান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ