শাবিপ্রবির নৃবিজ্ঞান সমিতির নির্বাচন ২৩ আগস্ট
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৪:৪২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের নৃবিজ্ঞান সমিতির ২০২৬–২৭ কার্যকালীন কার্যকরী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল চারটায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আজ ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট বিকেল চারটায়। পরদিন ২০ আগস্ট একই সময়ে চূড়ান্ত প্রার্থী ও ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রতিটি মনোনয়নপত্রের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
নৃবিজ্ঞান সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, বিভাগের চলমান সেমিস্টারের শিক্ষার্থী ও শিক্ষকেরা সমিতির সদস্য হতে পারবেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সমিতির পরিচালনা পরিষদ গঠিত হবে।
পরিচালনা পরিষদে শিক্ষকদের মধ্য থেকে সভাপতি ও কোষাধ্যক্ষ মনোনীত হবেন। শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হবেন সহসভাপতি, প্রথম ও দ্বিতীয় কার্যকরী সদস্য, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক। এছাড়া চারজন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া বিনতে আরিফ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার ও সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নৃবিজ্ঞান বিভাগ, নৃবিজ্ঞান সমিতি, শাবিপ্রবি নির্বাচন, নৃবিজ্ঞান সমিতি নির্বাচন, নির্বাচন ২০২৬, ২০২৬–২৭ কার্যকাল