১৯ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

ইরান চালাকি করার চেষ্টা করছে: ট্রাম্প

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তেহরানের মনোভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) তিনি বলেছেন, আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। 

 

হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

 

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

 

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা আবারও প্রণালিটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।’ এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।’

 

সূত্র: আল–জাজিরা।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ট্রাম্প ইরান, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, হরমুজ প্রণালি, আন্তর্জাতিক রাজনীতি, মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ