০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তাহিরপুরে বিএনপির কর্মীসভা, সকল ইউপিতে কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ৭:২২ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সবকটি ইউনিউনে দ্রুত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়ার সভাপতিত্বে ও প্রথম যুগ্ম-আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মো. জুনাব আলীর সঞ্চালনায় সভায় উপজেলার সবকটি ইউনিয়নে দ্রুত কমিটি গঠনের লক্ষ্যে বিস্তর আলোচনা ও কর্মীসভার তারিখ নির্ধারণ করা হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ মে (শনিবার) বালিজুরী ইউনিয়ন, ২৫ মে শ্রীপুর উত্তর ইউনিয়ন, ৩১ মে বাদাঘাট ইউনিয়ন, ১ জুন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন, ৩ জুন বড়দল উত্তর ইউনিয়ন ও ১০ জুন তাহিরপুর সদর ইউনিয়নে কর্মীসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে, ইতিমধ্যে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক ও আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন ও আবুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, তাহিরপুর, সভা-সমাবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ