২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

২১ আগস্টসহ বিভিন্ন মামলা একই উদ্দেশ্যে: লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ২:১০ অপরাহ্ন

ছবিঃ লুৎফুজ্জামান বাবর

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলাকে একই উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩৪২ ধারায় জবানবন্দি শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে এসব কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছে, তা মানুষ বুঝতে পারে। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না।”

তিনি অভিযোগ করেন, বিএনপি ও এর নেতাকর্মীদের ধ্বংস করার জন্যই এসব মামলা দায়ের করা হয়েছে। আমাদের নেত্রী ও নেতা তারেক রহমানকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যও এতে রয়েছে।

বাবর বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ এসব মামলার পেছনে একই উদ্দেশ্য ও কারণ কাজ করেছে।

২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্ত–এর সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা এই মামলায় বর্তমানে যুক্তিতর্কের অপেক্ষা চলছে। যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি, লুৎফুজ্জামান বাবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ