
প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন ও জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রবীণ নেতা আতাউর রহমান লাল হাজী, মো. ইয়াকুব আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, যুগ্ম-আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, খন্দকার আব্দুল মঈন গোফরান তারেক, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মো. আব্দুল মুসাব্বির, মো. মকবুল হোসেন, মকসুদ আলী, এম এ রহিম, জসিম উদ্দিন, বাদশা মিয়া কাজল, মশিউর রহমান রিপন, মো. আবুল হোসেন, এম এ কাইয়ূম, নজরুল ইসলাম জাহান, মছদ্দর আলী, মীর এম এ সালাম, মিল্লাদ হোসেন মিরাশদার ও মো. মোবারক হোসেন।
সভায় বক্তারা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
শ্রীমঙ্গল বিএনপি, উপজেলা বিএনপি সভা, মৌলভীবাজার জেলা বিএনপি


