বিনা অনুমতিতে হাওরের বাঁধ কাটলে আইনি ব্যবস্থা, সতর্ক করল প্রশাসন
কৃষি
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৮:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে শত্রুতার জের ধরে এক মৎস্য চাষির তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ হত্যা করা হয়েছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাতে আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের সৈয়দ রকিবুল হোসাইনের মালিকানাধীন তিনটি পুকুরে একটি চক্র বিষ প্রয়োগ করে মাছ হত্যা করে। সৈয়দ রকিবুল হোসাইন রাতে মাছের ঝাপাঝাপির আওয়াজ পেয়ে পুকুরে যাচ্ছিলেন, তখন টর্চ লাইটের আলোতে কয়েকজনকে দেখেন, যারা দৌড়ে পালিয়ে যায়।
সৈয়দ রকিবুল হোসাইন মাধবপুর থানায় দুই জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, পুকুরগুলোতে টেংরা মাছ ৬০ মন, রুই, কাতল, সিলভার কাপ, তেলাপিয়া ও অন্যান্য প্রজাতির মাছ ছিল, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ, মাধবপুর, মাছ হত্যা, পুকুরে বিষ প্রয়োগ, সৈয়দ রকিবুল হোসাইন