২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ন

ছবিঃ বজ্রপাতের প্রতীকী।

সিলেটসহ দেশের ৬টি বিভাগের জন্য বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আজ উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। 

এই পরিস্থিতিতে সিলেটসহ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এছাড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটি জেলাসমূহে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, তবে তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী বুধবার (৯ এপ্রিল) এবং বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত সিলেটসহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) এবং শনিবার (১২ এপ্রিল) দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিবর্তন খুবই সামান্য হতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া অধিদপ্তর, বজ্র, বৃষ্টি, পূর্বাভাস,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ