পাকিস্তানে সেনাদের বহনকারী ট্রেনে হামলা, নিহত ২৩
বিশ্বজুড়ে
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানসহ বিভিন্ন দেশে রোববার পর্যন্ত অন্তত ১ হাজার ৭৫১ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলার বরাতে এ তথ্য জানা গেছে।
বিবিসির বরাতে জানা যায়, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, যদিও এখনও তার নাম প্রকাশ করা হয়নি।
এদিকে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কাতার, এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট সীমিত পরিসরে চলাচল করছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। এছাড়া ওমান এয়ার এক সপ্তাহের জন্য পাঁচটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। এতে যুক্তরাজ্য, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, ইরানে স্কুল, হাসপাতাল এবং ঐতিহাসিক কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুতের ট্যাংক থেকে বিষাক্ত ধোঁয়া বের হওয়ায় ‘অ্যাসিড বৃষ্টি’র শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।
হেজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল জানিয়েছে, প্রতিহত করার চেষ্টা করলেও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে।
সূত্র: বিবিসি বাংলা
মধ্যপ্রাচ্যে সংঘাত, বিবিসি বাংলা, ইরান, ইজরায়েল, যুক্তরাষ্ট্র