২০ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন

ছবিঃ আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে আজ রাতেই যে জানাজার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

তাসনিমের প্রকাশিত এক বিবৃতিতে তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কো-অর্ডিনেশন কাউন্সিল জানায়, অনুষ্ঠানে বিপুল মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির জন্য আরও সময় লাগবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তেহরানের গ্র্যান্ড মসজিদে আজ রাত থেকেই শহীদ ধর্মীয় নেতা ও মহান ইমামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম হওয়ার কথা ছিল। তবে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আগ্রহ এবং অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজনের প্রয়োজনীয়তার কারণে জানাজা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সুবিধা প্রস্তুত করতে অনুষ্ঠানটি পরবর্তীতে আরও উপযুক্ত সময়ে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান, আয়াতুল্লাহ আলী খামেনি, জানাজা, স্থগিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ