হাজার কোটি টাকার ক্ষতি ঠেকাতে হাওরে আসছে নতুন ধানের জাত
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও নিম গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের স্বাভাবিক প্রয়োজন এবং সভ্যতা বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে জেডআরএফের মনিটর অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মাছুদুর রহমান এবং সদস্য কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
সিকৃবি, জিয়াউর রহমান ফাউন্ডেশন, বৃক্ষরোপণ কর্মসূচি, জিয়াউর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়