১০ জুন ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

কুলাউড়ায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৯ জেলেকে জরিমানা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযানে ১৪ জন জেলেকে ৪৯ হাজার জরিমানা করা হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে মোট ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।

অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম সময় কুলাউড়াকে জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কুলাউড়া, হাকালুকি হাওর, মোবাইল কোর্ট, অবৈধ মাছ শিকার, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ