
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এমএ আহমেদ।
শনিবার (১৭ মে) সকালে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং বিকেলে জগন্নাথপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সদস্য সচিব জামাল আহমেদ, যুবদল নেতা ডালিম ও ফারুক মিয়া, শ্রমিক দল নেতা খেজর মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
বিএনপি, ৩১ দফা, কয়ছর এমএ আহমেদ, যুক্তরাজ্য বিএনপি,


