২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

জাতীয় সংসদের হুইপ হলেন জি কে গউছ

প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জি কে গউছ। 


সোমবার (২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে আরও পাঁচজন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ (উইপ) অধ্যাদেশ, ১৯৭২ (পিও-৬৪ অব ১৯৭২) –এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিড় আদেশক্রমে ছয়জন সংসদ সদস্যদকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হলো। 

 

জি কে গউছ ছাড়াও হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজাম)।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ, হুইপ, জি কে গৌছ, হবিগঞ্জ-৩

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ