২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

ঈদের আগে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে: সিলেটে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন


ঈদের আগেই শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে ও বাজার বহুমুখীকরণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

এ সময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালুর জন্য সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, স্পেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দিতে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে, যাতে প্রক্রিয়াগত জটিলতায় কেউ ক্ষতিগ্রস্ত না হন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাণিজ্যমন্ত্রী, খন্দকার মুক্তাদির, ঈদ, বোনাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ